পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ (পিবিসিপি)'র নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান এবং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার যৌথ উদ্যেগে এই কর্মসূচী বাস্তবায়িত হয়।

২৭ জুলাই শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লা আইনজীবি সমিতি ভবনের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠণের কেন্দ্রিয় প্রচার সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি ইমরান আল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া। প্রধান বক্তা ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের মহা-সচিব সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের কেন্দ্রীয় সভাপতি শিক্ষানবিশ আইনজীবি ইব্রাহিম মনির, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, উপদেষ্টা আব্দুল হামিদ রানা, আতিকুর রহমান, পিবিসিপি'র সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসমাঈল নবী শাওন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ পার্বত্য এলাকায় বসবাসরত নির্যাতিত নিপিড়ীত বাঙালি অধিকার আদায়ে সর্বদা তৎপরতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় নবাগত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

অনুষ্ঠানে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের কেন্দ্রীয়, কুমিল্লা মহানগর, বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ নেতৃবৃন্দ ও সংগঠণের সাবেক নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

আবু বকর/এসএম