ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্র সোহেল রানা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিজ ইউরোলজিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।তার দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। দ্রুত একটি কিডনী প্রতিস্থাপন না করা হলে অকালেই নিভে যেতে পারে অনন্য মেধাবী সোহেলের জীবন প্রদীপ।

চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোহেল রানা ঝিনাইদহ জেলা হরিণাকুন্ডুু উপজেলা তাহেরহুদা ইউনিয়ন গোপীনাথপুর গ্রামের দিন মজুর জমির উদ্দিনের ছেলে।সম্বলহীন দিনমজুর পিতার পক্ষে সোহেলের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়।

জানাযায়, সোহেল রানা ২০১১ শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে জি.পি.এ-৫ পেয়ে এস.এস.সি এবং ২০১৩ সালে সরকারি লালন শাহ কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। অদম্য ও অনন্য মেধাবী ছাত্র সোহেল পড়ালেখার জন্য বাবার সাথে অন্যের ক্ষেত খামারে দিন মজুরের কাজ করে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে বলে এলাকার সাধারণ মানুষ জানায়।

সোহেলের শিক্ষাগুরু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী জানান, সোহেলকে তারা বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেন। এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষকরাও বিনা পয়সায় তার প্রতি বিশেষ নজর রাখতেন।তার চিকিৎসার জন্য সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে সহযোগিতার জন্য যোগাযোগ করছেন বলেও তিনি জানান।

দিনমজুর পিতা জমির উদ্দিন তার ছেলের চিকিৎসার জন্য ঝিনাইদহের দরদী জেলা প্রশাসকসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সোহেলের জন্য সাহায্য পাঠানের ঠিকানাঃ-
সঞ্চয়ী হিসাব নং-৯৪৭, হামদহ শাখা, অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিঃ ঝিনাইদহ।
বিকাশ-০১৯২৭ ৯৯ ০৪ ৫০
ডাচ্ বাংলা ০১৯২৯ ৪১ ৮৮ ৯৮ -৭

তারেক/নাজিব