মহামারী করোনার কারণে চলতি বছর সংক্ষিপ্ত সিলেবাসে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা।

এরই মধ্যে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল (১১ অক্টোবর) সোমবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর এসএসসি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে, এইচএসসি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে আগামী ০২ ডিসেম্বর এবং তা শেষ হবে ৩০ ডিসেম্বর।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক দফায় বন্ধ থাকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সময়সীমা, নম্বর ও প্রশ্ন পদ্ধতি সংক্ষিপ্ত করা হয়েছে।

রচনামূলক পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটে এবং নৈর্ব্যক্তিক পরীক্ষা ১৫ মিনিটে সম্পন্ন হবে। অন্যদিকে, কারিগরিতে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রের তালিকাটি দেখতে ক্লিক করুন এখানে...

এমবি