ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লণ্ঠন’র নতুন কর্মপরিষদ গঠিত হয়েছে। 

এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আব্দুর রউফকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। 

আজ (২৭ মার্চ) বুধবার সংগঠনটির পক্ষ থেকে সদ্য বিদায়ী সভাপতি সাদ্দাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিলয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ইবনুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ বাহাদুর, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন অসীম, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক ইমানুল সোহান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোরশেদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল আহাদ, আলিফ নুর, মোশফেকা জাহান, মাহমুদুল, আশিক, আঁখি, শিহাব, সাদিয়া ও জায়িম।

লণ্ঠন’র উপদেষ্টা মন্ডলী, সিনিয়ির সদস্য ও গত কমিটির সদস্যদের সম্মতিক্রমে এই কর্মপর্ষদ গঠিত হয়েছে।

মুনজুরুল/এমবি