জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে।
আগামী ২০ মে এই পরীক্ষা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।
এমআর





