ঈদ-উল-আযহা ও দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

৩ অক্টোবর শুক্রবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

প্রক্টর বলেন, ঈদ আর পূজা একসঙ্গে হওয়ায় অফিস চলাকালীন সময়ে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় কর্মচারিরা ছুটিতে থাকবে তাই জনবল সংকটের কথা ভেবে হলগুলি বন্ধ করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের হামলার ঘটনায় বিশৃঙ্খলা এড়াতে হল বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া অফিস বন্ধ থাকবে ৩ থেকে ১১ অক্টোবর। এসময় হলগুলিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

কেএইচ