ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে ঋতরাজ বসন্তকে বরণ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিভাগীয় সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইবি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও বাংলা বিভাগের প্রবীণ প্রফেসর বিশিষ্ট গবেষক ও লেখক ড. আবুল আহসান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরওয়ার মূর্শেদ।
প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বাঙালিয়ানা চর্চার ক্ষেত্রে একবিন্দুও ছাড় দিতে রাজি নয়। আমাদের এই বাঙালি সংস্কৃতি ও শিল্পকলার ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। আমরা একইসঙ্গে বাঙালি এবং বিশ্ব নাগরিক হতে চাই।’
প্রফেসর ড. সেলিম তোহা বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের নিকট একেকটি ফুল। বসন্তের এই দিনে আমাদের শিক্ষার্থীদের ফুল হিসেবেই আমি দেখতে চাই। আমার মায়ের কথা, গ্রামের কথা, দেশের কথা, বাঙালিত্বের কথা, আমার অসাম্প্রদায়িক চেতনার কথা এগুলো বসন্তের মধ্যদিয়েই উদভাসিত হয়।’
আলোচনাসভার পূর্বে বর্ণাঢ্য র্যালি নিয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সকড় পদক্ষীন করা হয়। সংগিত, নৃত্য, কবিতা আবৃতি এবং নাটীকা “চিকিৎসা সংকট” সহ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনায় মেতে উঠে শিক্ষার্থীরা।
হিমেল/জারিফ





