রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউনাইটেড নেশন ইউথ অ্যান্ড স্টুডেন্ট এসোশিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর উদ্যোগে চারদিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিস্যাব-বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া।

ওইউনিস্যাব মুন এর ডিরেক্টর জেনারেল সরিত কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ইউনিক ঢাকার অফিসার ইন চার্জ মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা মো. ছাদেকুল আরেফিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান বাংলাদেশ পৃথিবীর বুকে এক রোল মডেল। কোন রকম যুদ্ধ-বিগ্রহ ছাড়া ভারতের সাথে স্থল ও সমুদ্রসসীমা নির্ধারণে সফলতা বয়ে এনেছে। বর্তমান সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে তা এক কথায় চমকপ্রদ।

এ সময় তিনি আরো বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বক্তব্যের শুরুতে তিনি তার প্রাণের শহর রাজশাহীতে আসার জন্য সবাইকে স্বাগত জানান। এ সময় তিনি জাতিসংঘ সম্পর্কে এক সংক্ষিপ্ত ধারণা দেন। একদিন এইখানে আগত প্রতিনিধিদের মধ্য থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ‘সুষম এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সুশাসন প্রতিষ্ঠা’- প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিস্যাব এর রাজশাহী বিভাগীয় শাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সম্মেলন ৪ সেপেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও অন্য ৫টি সম্মেলন কক্ষে সম্মেলন গুলো অনুষ্ঠিত হবে। এ সম্মেলন গুলো বাংলাদেশসহ ৭টি দেশ থেকে আসা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এর প্রায় ২৬৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এআর/ এআর