জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষা আজ শনিবার দুপুর ১টায় শুরু হবে।

গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের ২১১টি কেন্দ্রে ৬৫৬টি কলেজের ২ লাখ ৭৭ হাজার ২৯২ জন শিক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে।

এমকে