রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইংরেজি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ফার্মেসী বিভাগের প্রধান প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মোঃ শহীদুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা মোঃ আকরাম হোসেন, ন্যাচারাল সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর ড. মো. কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধন থেকে সরকারের প্রতি ঘাতকদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানানো হয়।
এমআইএস





