এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী। যা গতবারের চেয়ে ১৯ হাজার ২৮৯ জন কম। গতবার এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় গণশিক্ষামন্ত্রী ফলাফলের আংশিক তথ্য তুলে ধরেন।
এবার পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। এবার পাসের হারও কমেছে, এর আগে ২০১৬ সালে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ। এবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।





