স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ -এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ আগষ্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের উদ্দ্যোগে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সভাটি হয়। 

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আবুল হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মাসুম মিয়া, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চেয়ারম্যান মো. জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন- ব্যবসায় অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীগণ। 

অতিথিগন ১৯৫৭ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন এবং বর্তমানে বাংলাদেশের নানাবিধ সুফল নিয়ে আলোচনা করেন এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

আলোচনা সভার শুরুতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক তন্ময় দে অপু ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তৃনা সাহা এর সঞ্চালনায় কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় বিশেষ অতিথি ড. মোহাম্মদ আবুল হোসেন "আগষ্ট ট্রাজেডি ৭৫" নামক দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন। 

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে গান, আবৃত্তি পরিবেশন করে। 

সর্বশেষ ১৫ আগষ্ট -এর ভয়াবহতা নিয়ে নাটিকা পরিবেশনের মাধ্যমে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

রাজিয়া সুলতানা/এসএম/এমবি