বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৩ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১,৪৩,৮১৮ (এক লাখ তেতাল্লিশ হাজার আট শ’ আঠার) জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৫৩,৬০৫ (তিপ্পান্ন হাজার ছয় শ’ পাঁচ) জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৭,৫৪৬ (সাঁইত্রিশ হাজার পাঁচ শ’ ছিচল্লিশ) জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭০ দশমিক ০৪ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ২ জন ‘এ’+, ৩৬৮ জন ‘এ,‘ ২,৫৬২ জন ‘এ-’ ৭,৯০৭ জন ‘বি’, ২০,৭৪৭ জন ‘সি’ এবং ৫,৯৬০ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯,০৫২ (উনিশ হাজার বায়ান্ন) জন পুরুষ অর্থাৎ শতকরা ৬৭ দশমিক ২০ ভাগ এবং ১৮,৪৯৪ (আঠার হাজার চার শ’ চুরানব্বই) জন মহিলা অর্থাৎ শতকরা ৭৩ দশমিক ২৩ ভাগ। একই সঙ্গে ৯০,২১৩ (নব্বই হাজার দুই শ’ তের) জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ অক্টোবর ২০১৪ পরীক্ষা শুরু হয়ে ০৬ ডিসেম্বর ২০১৪-তে এ পরীক্ষা শেষ হয়।
ফলাফল বাউবির সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জিপিএ (GPA) bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এ ছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য Rb� boustudent ID (11digits without any space, for example 12011811001) লিখে বাংলালিংক এ 2700 এবং অন্যান্য অপারেটরে 2777 এ পাঠাতে হবে।
সোমবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এএইচ





