জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) খোলা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন পেলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে শিক্ষার্থী ভর্তি করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। ইউজিসির অনুমোদন পেলেই আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে এ বিভাগে শিক্ষার্থী ভর্তি করবো।’

এআর