জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর পুরো পরিবারের ৭ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থীর দুই মামা, মামি, দশ বছরের ছোট ভাই এবং কাজের বুয়া সকলেরই করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। ওই শিক্ষার্থীর পুরো পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

জানা যায়, শুরুতে শিক্ষার্থীর চাকুরিজীবী মামা অসুস্থতা বোধ করে এবং পরবর্তীতে পরিবারের বাকি সদস্যদের শরীরে করোনার সাধারণ লক্ষণগুলো দেখা দেয়। গত মঙ্গলবার পরিবারের সকলে করোনা টেস্ট করায় এবং বুধবার (২৭ মে) পরিবারের সাত জন সদস্যের করোনা পজিটিভ আসে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থী জানায়, প্রথমে মামার শরীরে করোনার লক্ষণ দেখা দেয় এবং পরবর্তীতে আমরা সকলেই অসুস্থতা বোধ করায় পরিবারের সকলেই করোনা টেস্ট করাই। আমাদের মধ্যে ৭ জনার পজিটিভ আসে। বাবা এবং মা সুস্থ আছেন। আমরা হোম আইসোলেশনে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, বিষয়টি মাত্রই জানলাম। আমি শিক্ষার্থীর সাথে কথা বলে যতটুকু পরামর্শ দেয়ার দিয়েছি এবং তার যে কোনো প্রয়োজনে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জানান, নতুন করে আরেক শিক্ষার্থী ও তার পরিবারের ৭ জনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টা জানতে পেরেছি। ওই শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে। যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তার পাশে আছি।

সোহেল/এমবি