দিন মজুরি খেটে জিপিএ-৫ পেয়েছে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ রমজান আলী। অভাব ও দৈন্যতা তাকে আটকাতে পারেনি।
সে সম্প্রতি প্রকাশিত এস. এস. সি. পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডের অধীনে পঞ্চগড় বি.পি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
রমজান আলী পঞ্চগড় উপজেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের পূর্ব সিকারপুর গ্রামের মোঃ আকবর আলীর পুত্র। রমজান আলী জানায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার বাবা আকবর আলী দ্বিতীয় বিয়ে করে তাদের ছেড়ে চলে যান। এতে তার মা সমিলা খাতুন দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন। অভাবের তারনায় পরিবারের আয়ের জন্য হাল ধরতে হয় বড় ভাই সরিফুল ইসলাম ও রমজান আলীকে। অভাবের কারণে টিউশনি ও মজুরিও খাটতে হয়েছে তাকে। কাজ করার ফলে নিয়মিত বিদ্যালয়ে ক্লাশ করতে পারতো না। দু বেলা দু- মুঠো ভাত আর পড়াশুনার খরচ জোগাতে সারাদিন কাজ করতো। রাতের বেলায় টিউশনি করে যেটুকু সময় পেতো সেটুকু সময় সে মনোযোগ দিয়ে লেখাপড়া করতো।
বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার রায় জানান, রমজান অত্যন্ত মেধাবী ছাত্র। পারিবারিক সমস্যার কারণে নিয়মিত ক্লাশ করতে পারতো না। সে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মাদ্রাসা শাখায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে বৃত্তি পেয়েছিল। জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এবার এস এস সি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। তার ভাল ফলাফল অন্যদের অনুপ্রাণিত করবে।
রমজান জানায়, তার ভাল ফলাফলের পেছনে অনেকেরই অবদান রয়েছে। বিশেষ করে তার প্রাক্তন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান লেখাপড়ার জন্য তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। একের পর এক ভাল ফলাফল করায় তার মামা ব্যবসায়ী ফয়জুল হক তার উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছেন। রমজান আলীর স্বপ্ন চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করার।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শিক্ষা
মজুরি খেটেও রমজান আলীর জিপিএ-৫
দিন মজুরি খেটে জিপিএ-৫ পেয়েছে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ রমজান আলী। অভাব ও দৈন্যতা তাকে আটকাতে পারেনি। সে সম্প্রতি প্রকাশিত এস. এস. সি. পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডের অধীনে পঞ্চগড় বি.পি সরকারি উচ্চ





