এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ । দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থী-অভিভাবকরা।

রেওয়াজ অনুযায়ী আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ বোর্ড চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পর থেকেই মূলত বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট
(http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে।

যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এ ছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এমএনজে