জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল মঙ্গলবার বিকাল ৩টায় প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে ঝগঝ করেও ফলাফল জানা যাবে।
এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu স্পেস h4 স্পেস Roll লিখে 16222 নম্বরে Send করতে হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে দুইশ' পাঁচটি কলেজের এক লাখ ত্রিশ হাজার পরীক্ষার্থী মোট একশত চল্লিশটি কেন্দ্রে অংশগ্রহণ করে। গত বছরের ১১ নভেম্বর লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ২ (দুই) মাসে পোস্টাল সার্ভিসেস এর পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রসমূহের মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।

যেসব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফলাফল আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

এআর