প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী।

আজ (০৭ মে) বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. নাজমুল করিম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি। এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

 

 

এমবি