আজ (১মার্চ ২০২০-রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পরিবহনের জন্য ৪৭  আসন বিশিষ্ট  নতুন  বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিবহন প্রশাসক জনাব আবদুল্লাহ্ আল মাসুদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ,অর্থনীতি বিভাগের লেকচারার কোহিনূর আক্তার,মার্কেটিং বিভাগের বিদ্যুৎ কুমার পাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,মানিকগঞ্জের শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।
মানিকগঞ্জ জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ আবির বলেন,এর আগে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহণ বাস দেয়নি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম।এজন্য আমরা মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীরা অনেক আনন্দিত।আমাদের মানিকগঞ্জ রুটে বাস দেয়ায় ভিসি স্যারেকে ধন্যবাদ জানাই এবং স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।
মানিকগঞ্জের শিক্ষার্থীরা বলেন,জবিতে আবাসন ব্যবস্থা না থাকায় আমরা বাসা থেকে আসতে হয়।সেক্ষেত্রে সাভারের বংশী বাসে করে আসতে হয়।সাভার ও মানিকগঞ্জ জেলার অনেক শিক্ষার্থী থাকায় অনেকেরই দাঁড়িয়ে যেতে হয় এতে আমাদের অনেক কষ্ট হয়।
জবি-মানিকগঞ্জে বাস দেয়ায় এখন আর আমাদের কষ্ট করে দাঁড়িয়ে আসতে হবেনা।
উল্লেখ্য শিক্ষার্থীদের পরিবহনে বাসটি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা পরিষদের সামনে থেকে সকাল ৬ঃ৩০ টায় ছেড়ে আসবে।সিংগাইর-গাবতলি-মোহাম্মাদপুর-ধানমন্ডি- জগন্নাথ বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। 
বাসটির নামকরন করা হয়েছে ‘কালিগঙ্গা’ নদীর নামে।
 
সোহেল