রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বেরোবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এআর





