ক্রেডিট কমানোর দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার শিক্ষার্থীদের দ্বিতীয় আন্দোলনকে কেন্দ্র করে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় অনির্দিষ্ট কালের জন্য এ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।
রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, যেসব শিক্ষার্থী বর্ষ উন্নয়নের জন্য ৩৩ ক্রেডিট কমানোর অযৌক্তিক আন্দোলন করছে। এ সময় আন্দোলনের নামে কোনো সহিংসতা যাতে সৃষ্টি করতে না পারে এজন্য অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার ৩৩ ক্রেডিট চালু থাকা পদ্ধতি বাতিলের দাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।
কেএইচ





