বই মেলার দ্বিতীয় দিনে আরও নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। তরুণ কবি আ.ফ.ম. মশিউর রহমানের কাব্য গ্রন্থ ‘হৃদয়ের অশ্রুক্ষরণ’এবং তরুণ প্রাবন্ধিক আব্দুল বাছেদের প্রবন্ধ সংকলণ ‘স্বপ্ন:সফলতা ও বাস্তবতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ।

প্রধান অতিথি বলেন, সাহিত্য সমুদ্র পাড়িদিতে দুই তরুণ নাবিকের আজ যাত্রা শুরু হলো। নোনা জলের উত্তাল ঢেউ প্রতিহত করে তাদের জাহাজ সাফল্যের বন্দরে নোঙ্গর করবে বলে আমার বিশ্বাস।

‘লেখালেখি’থেকে প্রকাশিত এই দুটি বই পাওয়া যাচ্ছে ‘একুশে গ্রন্থমেলা’র ২৫২ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানঅংশে)।

ইআর