আসন্ন ৩৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার সময়-সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখের পরিবর্তে আগামী ৬ মার্চ ২০১৫ তারিখ উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্যকারণবশত ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬/০২/২০১৫ তারিখ শুক্রবারের পরিবর্তে ০৬/০৩/২০১৫ তারিখ শুক্রবার সকাল নয়টায় বিভিন্ন বিভাগীয় পরীক্ষা কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।
জেডআই





