১৭টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত হওয়া প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলাগুলো হলো-ঢাকা,রাজবাড়ী,ময়মনসিংহ,নেত্রকোনা,শেরপুর,নারায়ণগঞ্জ,কক্সবাজার, রাজশাহী,পাবনা,লালমনিরহাট,খুলনা,সাতক্ষীরা,ঝিনাইদহ,মেহেরপুর,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,প্রার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র দেয়া হবে না। আগের প্রবেশপত্রই কার্যকর হবে। প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে।
গত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ১৭ জেলায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব ওঠে। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা পাওয়া যায়। এরপর ওই ১৭ জেলায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]