চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা লাগাতর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চবি ছাত্রদল।
রোববার সকালে ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১১ দফা দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বরাতুল মাউন, মাঈনউদ্দিন আহমেদ সুমন, নুরুল আলম লিটন, আকিলুজ্জামান আকিল, রুবেল হোসেন, হোসাইন মো.বাবুল, হাসনাত আরিফ, মাকসুদুর রহমান শাকিল, রবিউল হোসেন রবি প্রমুখ।
কেএইচ





