বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাস পরিবর্তন করা হয়েছে। শিক্ষার হালনাগাদকৃত ১৫টি বিষয়ের সিলেবাস এবং নতুন ৬টি বিষয়ের সিলেবাস অনুমোদন করা হয়েছে।
আগামী মে মাসে অনুষ্ঠিতব্য দশম এনটিআরসিএ পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
হালনাগাদকৃত বিষয় ১৫টি হলো- (১) এগ্রোবেসড ফুড (২) জেনারেল ইলেকট্রনিক্স (৩) অটোমোটিভ (৪) বিল্ডিং মেইনটেন্যান্স / সিভিল কন্সট্রাকশন (৫) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (৬) ড্রেস মেকিং (৭) ফার্ম মেশিনারি (৮) ফিস কালচার এন্ড ব্রিডিং / শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং (৯) ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন (১০) জেনারেল মেকানিক্স (১১) পোল্টি রিয়ারিং এন্ড ফার্মিং (১২) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস / ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস (১৩) রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (১৪) ফ্লাওয়ার,ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন (১৫) ওয়েল্ডিং এন্ড ফ্রেব্রিকেশন।
নতুন প্রণয় ৬টি বিষয় হলো- (১) সিভিল ড্রাফটিং উইথ ক্যাড (২) মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড (৩) লাইফস্টক রিয়ারিং এন্ড ফার্মিং (৪) পেশেন্ট কেয়ার (৫) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (৬) আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড।
সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আশীষ কুমার সরকার,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন,কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া,কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সিলেবাসে পরিবর্তন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাস পরিবর্তন করা হয়েছে। শিক্ষার হালনাগাদকৃত ১৫টি বিষয়ের সিলেবাস এবং নতুন ৬টি বিষয়ের সিলেবাস অনুমোদন করা হয়েছে।
এনটিআরসিএ নিয়োগ আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। প্রশাসনিক জটিলতার অজুহাতে নিয়োগ কার্যক্রম আটকে রেখে তরুণদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
‘কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে এখন সময় বাড়ানো হচ্ছে’
চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবি, নিবন্ধন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন শিবিরের সেক্রেটারি জেনারেল।
আদর্শ শিক্ষক ফেডারেশন কমিটির হাতে শিক্ষক নিয়োগ, ‘ফিরবে পুরোনো বাণিজ্য’
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সংগঠনটি বলেছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ড নিশ্চিত করতে পূর্বের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে।
নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৭ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের ই-রিকুইজিশনে (শূন্য পদের চাহিদাপত্র) ভুল তথ্য দেওয়া এবং নির্ধারিত সময়ে তা যাচাই না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একযোগে ১৫ গুরুত্বপূর্ণ দফতরে নতুন ডিজি-চেয়ারম্যান নিয়োগ
একদিনে ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি দফতরের মহাপরিচালক (ডিজি) ও চেয়ারম্যান পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি অধিদফতর ও সংস্থায় নতুন মহাপরিচাল ও তিনটি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
















