শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানের (সাধারণ, মাদরাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যম) গেটে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। ক্লাশ চলাকালীন শিক্ষক-কর্মচারী ছাড়া অন্যদের প্রতিষ্ঠানে অবস্থান নিয়ন্ত্রণ করা এবং শিক্ষকদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ভিজিলেন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর, অন্যান্য মহানগরী এবং জেলা সদরে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয় বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং ছাত্র, শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ - উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠাসমূহে নিয়মিত পাঠদান বিঘ্নিত হয়। শিক্ষা শৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়।

এমএইচ