গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে মানবন্ধনের মাধ্যমে সংহতি সমাবেশ করেন তারা।

ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: রুবেল মিয়ার সঞ্চালনায় বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী, সহকারী অধ্যাপক আফসানা আহমেদ, আবদুস সামাদ, আবদুল মান্নান হাওলাদার, ও প্রায় দুই শতাদিক শিক্ষার্থী সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে বাশেমুরবিপ্রবির তৎকালীন উপাচার্য অধ্যাপক খন্দকার নাসিরুদ্দিন ইউজিসির অনুমতি না নিয়েই বাশেমুরপ্রবিতে ইতিহাস বিভাগ চালু করেন। যেখানের বর্তমান ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় ৪১৩ জন। গত ৭ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই বিভাগের অনুমোদন না দিয়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দেন। তবে এর আগে যেসব শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অনুমোদন দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ কিন্তু ইতিহাস বিভাগটি চালু রাখার ব্যাপারে তাদের অনীহা প্রকাশ করেছেন। 

এইদিকে বিভাগটি চালু রাখার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও তাদের সমর্থন জানিয়ে আন্দোলনে যোগদান করেন।

সোহেল/এমবি