রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (অবসরপ্রাপ্ত) প্রফেসর আব্দুল খালেক।

এসময় বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বারা সিদ্দিকা সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন, ছাত্রউপদেষ্ঠা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, বিভাগের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল জলিল, প্রফেসর আবুল ফজল, বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সাইফুদ্দিন চৌধুরী প্রমুখ।

এছাড়াও বিভাগের শিক্ষক প্রফেসর শহিদুর রহমান, প্রফেসর আবুল হাসান চৌধুরী, প্রফেসর আক্তার হোসেন, প্রফেসর তারিকুল হাসানসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে এ উপলক্ষে বুধবার বিকেলে বিভাগের সামনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে নাচ, গান, অভিনয়, মুকাভিনয়সহ প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে যাত্রা ‘বেদের মেয়ে জোসনা’। যাত্রায় অভিনয়ে রয়েছেন, মেহেদী, জিসাত, সিরাজ, মরমি, শামিম. দুলাল, টগর ও বাপ্পি।

এসএইচ