জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে।
একযোগে ২৭টি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান- ১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৭৫টি) বিপরীতে ৫০হাজার ৫৫১জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
সে হিসেবে প্রতি আসনের বিপরীতে এবার প্রায় ৭১জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার অংশ নেবেন।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





