মানববন্ধনে অংশগ্রহণকারী প্রাক্তন এই শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে বলেন, মানারাত, নর্থ সাউথ, আইআইইউসি ও শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি হস্তক্ষেপ চর দখলের মতো বিশ্ববিদ্যালয় দখল এবং ছাত্ররাজনীতির নামে শিক্ষার নষ্ট করার অপচেষ্টা বন্ধ করুন।
তারা আরও বলেন, আপনাদের যোগ্যতা থাকলে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করো ট্রাস্টি বোর্ড পরিচালনা করুন, তা না হলে সম্মানের বদলে অপমানিত হবেন।
এসময় তারা নিম্নোক্ত দাবীসমূহ প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর পেশ করেন-
ক) মানরাত স্কুলের জমিতে অবস্থিত মানারাত বিশ্ববিদ্যালয় কে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে।
খ) চর দখলের মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টী বোর্ড দখল বন্ধ এবং অবিলম্বে মানারাত, নর্থসাউথ, আইআইইউসি ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়কে তার বৈধ ট্রাস্টীর হাতে হস্তান্তর করতে হবে।
খ) কোমলমতি শিশুদের প্রানের মানারাত স্কুলের মাঠ দখলের পরিকল্পনা কাল বিলম্ব না করে বন্ধ করতে হবে।
গ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বন্ধ করতে হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন হয়, বাদ দেওয়া হয় আগের সব সদস্যকে। সভায় নতুন করে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
এদিকে নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর থেকে এর প্রতিবাদে আন্দোলন করছে মানারাতসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও সাবেক শিক্ষার্থীরা।
এমআই





