ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের দেয়া মহান বিজয় দিবস উপলক্ষে শাড়ি কেনার টাকা দুই ছাত্রলীগ নেত্রী আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক শনিবার ইবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়,বিজয় দিবসে শাড়ি কেনার জন্য হল প্রভোস্টের কাছে টাকা দাবি করেন হল শাখা ছাত্রলীগের নেত্রীরা। তাদের দাবির প্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চাপে হল কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিতে বাধ্য হয়। হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সম্পাদককে শাড়ি ক্রয় বাবদ পাঁচ হাজার ৫০০ এবং নাস্তা খরচ বাবদ ৩০০ টাকা দেয় হল প্রশাসন।

হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক টাকার ভাগ সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সম্পাদককে না দিয়ে নিজেরাই ভাগবাটোয়ারা করে নেন। বিষয়টি হলের আবাসিক শিক্ষক মো. আমজাদ হোসেন হল শাখার অন্য নেত্রীদেরকে জানালে তারা ক্ষিপ্ত হয়।এর প্রেক্ষিত্রে শনিবার ছাত্রলীগের শেখ হাসিনা হল শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা বোস রাখী এবং যুগ্ম সম্পাদক রেহানা আক্তার ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাসকে লিখিতভাবে বিষয়টি জানান।

সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা বোস রাখী বলেন, শাড়ি কেনার নাম করে নেয়া টাকা সভাপতি-সাধারণ সম্পাদক আত্মসাৎ করেছে। আমরা বিষয়টি পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারিকে লিখিতভাবে জানিয়েছি।

হল শাখার সাধারণ সম্পাদক শারমিন সুলতানা বলেন, এটা নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে উপহার হিসেবে হল প্রভোস্ট দিয়েছিলো। আর আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। তারাই আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে। তাদের আচরণে আমরা স্তম্ভিত।

এদিকে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে হয়েছে বলে জানান।

নাজিব