জাহাঙ্গীরনগর শ্বিবিদ্যালয়ে (জাবি)'আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয় নারী বির্তক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এ বির্তক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ হয়েছেন।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় প্রধান অতিথির ভাষণে উপাচার্য বলেন, ‘আলোর ভেতরের অন্ধকার দূর করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। বির্তক চর্চার মধ্যদিয়ে যে সত্য উন্মোচিত হয়, সেই সত্য প্রতিষ্ঠায় বিতার্কিকদের সোচ্চার থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'মানুষের জন্য ফাউন্ডেশন" এর বনশ্রী মিত্র ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাংশু শুভ।
এমকে





