পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভাইস চ্যান্সেলর ড. আল-নকীবকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা প্রশাসনের ডিন ড. মুশফিকুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পাবনা-ঢাকা মহাসড়কও অবরোধ করে তারা।
সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ক্লাস বর্জন করে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
পাবিপ্রবি সূত্রে জানা যায়,গত বুধবার বিকালে পাবিপ্রবি’র রাজাপুরস্থ টিচার্স ট্রেনিং সেন্টার (টিটিসি) থেকে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা প্রশাসনের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমান গাড়িতে উঠার জন্যে রাস্তায় গেলে বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
পাবিপ্রবিতে ভিসি অবরুদ্ধ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভাইস চ্যান্সেলর ড. আল-নকীবকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা প্রশাসনের ডিন ড.





