চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সকালে আইন অনুষদ অধিভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ৫০৫ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘প্রক্সি দেওয়ার অভিযোগে জীব বিজ্ঞান অনুষদের ৫০৫ নম্বর কক্ষ থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’


এমএনজে