সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদের মূলোৎপাটন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্না বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা ।
রোববার দুপুরে জবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে গুলশান ট্র্যাজেডিসহ সকল জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক মানববন্ধনে শিক্ষকরা এ অঙ্গীকার করেছেন।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া প্রমুখ।
মানববন্ধনে অধ্যাপক মীজানুর রহমান বলেন, জঙ্গিবাদ দমনে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন, প্রতিরোধ ও চেতনা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা, খেলাধুলা, কাউন্সিলিং, মুক্তবুদ্ধির চর্চা এবং ঝুঁকিপূর্ণ স্থানে ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর দিকেও নজর দিতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের জঙ্গি তৎপরতা নজরদারিতে রাখা এবং শিক্ষক নিয়োগের সময় জঙ্গি মনোভাব আছে কি-না সে বিষয়ে নজর রাখা হবে বলেও জানান তিনি।
এসএন





