ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় বারের মতো ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও টিএসসিতে আন্দোলন করছে বহিরাগত শিক্ষার্থীরা। তাই টিএসিতে ১৪৪ধারা জারি করেছে পুলিশ।
রোববার সকালে এ নির্দেশ জারি করা হয়।
এদিকে আন্দোলনকারী বহিরাগত শিক্ষার্থীকে পেলেই আটক করছে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫জনকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।
আন্দোলন চলাকালীন সময় ঢাবির আইডি কার্ড ছাড়া বহিরাগত যে শিক্ষার্থীকে পাচ্ছে তাদের আটক করা হচ্ছে।
এদিকে টিএসসি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানা গেছে।
এসএইচ





