নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষিকদের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন নোবিপ্রবির শিক্ষক সমিতি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নিতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নোবিপ্রবির শিক্ষকদের বহনকারী বাসে হামলা চালানো হয়।

দীর্ঘ ১৬ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্র থেকেও এখন পর্যন্ত কোন ব্যাবস্থা না নেওয়ার প্রতিবাদে শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকের এই মানবববন্ধন হয়।

আজ (সোমবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মুশফিকুর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষিকবৃন্দ।

শিক্ষকরা এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের সনাক্ত করে অতিসত্বর বিচারের আওতাধীন করার দাবি জানান।

রাজিয়/এমবি