জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী রবিবার।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।

যে সব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে কেবল তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এছাড়া তৃতীয় পর্যায়ে নতুন আবেদনকারী প্রার্থীদেরও মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (http://www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

এসএম

আরও পড়ুন.......

ডিবির সুন্দরী মডেলের ফাঁদে ব্যবসায়ী-শিল্পপতি