জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় হতে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষকদের পরিবহনে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পর পরই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভানোর গ্যাস দিয়ে তা নিভিয়ে ফেলে।
এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিং করা একটি শিক্ষক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানো হয়েছে।
কেএইচ





