জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
বিশ্ববিদ্যালয়েল ডেপুটি রেজিষ্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোসাইন জানান, নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের নির্ধারিত প্রকৌশল অনুষদের (জি-ইউনিট) পরীক্ষা পরদিন ৩১ অক্টোবর, ২ নভেম্বরের আইন অনুষদের (ই-ইউনিট) পরীক্ষা ৪ নভেম্বর এবং ৩ নভেম্বরের কলা অনুষদের (বি-ইউনিট) পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ব্যাপারে যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানান তিনি।
কেএইচ





