উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার সকালে গণভবনে ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সঙ্গে ছিলেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এবারের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

এবারের ফলাফলে জানা যায়, এবার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।

 

এএস