একযোগে সব সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৬ অক্টোবর।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হয়। এবার সারাদেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হয়।

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৬৭টি। এ বছর থেকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে।

এবারই প্রথম পটুয়াখালী, জামালপুর, টাংগাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটির নতুন ছয়টিসহ সরকারি ২৯টি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া সেনাবাহিনী পরিচালিত নতুন পাঁচটি বেসরকারি মেডিকেল- রংপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর মেডিকেলসহ মোট ৫৪টি বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

কোচিং সেন্টারগুলো ভর্তি পরীক্ষার আগে সাজেশনের নামে যেন কোনো ধরনের প্রশ্ন প্রকাশ করতে না পারে সে জন্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেএ