জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭তম ব্যাচের শিক্ষাসমাপনী উৎসবের (র‌্যাগ) রাজা নির্বাচিত হয়েছে স্নেহাশীষ চক্রবর্তী অভি (ইংরেজি বিভাগ) এবং রাণী নির্বাচিত হয়েছে অন্তরা হোসেন (নাটক ও নাট্যতত্ব বিভাগ) ।

আজ সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে র‌্যাগ ভবনে (জাকসু ভবন) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৫০০ জন ভোটার এর মধ্য থেকে ৫০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্য থেকে স্নেহাশীষ চক্রবর্তী অভি ১৯৩ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন এবং অন্তরা হোসেন ৩২২ ভোট পেয়ে রাণী নির্বাচিত হন।

রাজা পদে ৩ জন এবং রাণী পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। রাজা পদের প্রার্থীরা ছিলেন ইংরেজি বিভাগের স্নেহাশীষ চক্রবর্তী অভি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), পরিসংখ্যান বিভাগের শিরান বিন সরোয়ার প্রাপ্য (মীর মশাররফ হোসেন হল), অর্থনীতি বিভাগের মোহাম্মদ নকীবুল হাসান ( মওলানা ভাসানী হল)।

রাণী পদে লড়েছিলেন অর্থনীতি বিভাগের তাসমীয়া কবির (প্রীতিলতা হল), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অন্তরা হোসেন (নওয়াব ফয়জুন্নেসা হল)।

আগামী ২৪ তারিখ থেকে র‌্যাগ অনুষ্ঠানের মূল অনুষ্ঠান শুরু হবে। চলবে ২৮ তারিখ পর্যন্ত। এসব দিনগুলোতে র‌্যালি, বৃক্ষ রোপন, মেহেদী উৎসব, ঘুড়ি উৎসব, ব্লাড গ্রুপিং, বাউল সন্ধ্যা, জমাজমাট আড্ডা, প্রীতি ভোজসহ থাকছে ২ দিনের জমকালো কনসার্ট।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ