বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৪ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৭৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৫৯ হাজার ৬২৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৭৪ দশমিক ৮০ ভাগ।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৭ জন এ প্লাস, ৭৩৫ জন ‘এ’, ৫ হাজার ১৯২ জন ‘এ (-), ১৫ হাজার ২১১ জন ‘বি’, ৩১ হাজার ২১৯ জন ‘সি’ এবং ৭ হাজার ২৬৩ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ৮৩৩ জন ছাত্র। ছাত্রদের পাসের শতকরা ৭৩ দশমিক ৮৪ ভাগ এবং ২২ হাজার ৭৯৪ জন ছাত্রী। ছাত্রীদের পাসের হার শতকরা ৭৬ দশমিক ৪১ ভাগ। একই সঙ্গে ৭১ হাজার ৮৭৭ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

এছাড়া, (GPA) bou.ac.bd এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। ঝগঝ এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 13011811001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

 

ওএফ