জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে অর্থনীতি এবং ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের উদ্যোগে পৃথক ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম বলেন, আমাদের বোন তনুসহ সারাদেশে যেভাবে খুন, ধর্ষণের অপসংস্কৃতি চালু হয়েছে। তার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে।
সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা বলেন, বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে , যতক্ষণ এই অপরাধীদের বিচার না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমরা এ দেশের সব খুন, ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
ওএফ





