রাবির শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে বৈশাখী পিকনিকের নামে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ ওঠেছে। শনিবার থেকে আবাশিক শিক্ষার্থীদের কাছ থেকে এ চাঁদা আদায় শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১লা বৈশাখ উপলক্ষে আবাসিক হলগুলোতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
আবাসিক শিক্ষার্থীরা জানান, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শাহ মখদুম হল ছাত্রলীগ নেতা রিনেট হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪-৫ জন কর্মী এ চাঁদা আদায় করেন। গত শনিবার রাতে এবং রোববার দুপুরে হলের আবাসিক শিক্ষার্থীদের কক্ষে গিয়ে বৈশাখী পিকনিক করার কথা বলে ১০০ টাকা করে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীরা পিকনিকে অংশগ্রহণ করতে না চাইলেও টাকা দেয়া বাধ্যতামূলক বলে জানানো হয়। এছাড়া যেসব শিক্ষার্থী পিকনিকে অংশগ্রহণ করবে না তাদের চিহ্নিত করার হুমকি দেয় ওই নেতা।
শাহ মখদুর হল ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, গত দুই দিনে বেশ কয়েক জন শিক্ষার্থীর কাছ থেকে পিকনিকের জন্য টাকা নেয়া হয়েছে।
ছাত্রলীগ নেতা রিনেট হোসেন জানান, শিক্ষার্থীদের আগ্রহ থাকায় ছাত্রলীগের উদ্যোগে আগামী ১৫ এপ্রিল হলে পিকনিক করা হচ্ছে। শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে। কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়নি।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা নেয়া হচ্ছে বলে আমার জানা নেই। এরকম কিছু হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ বলেন, বৈশাখে ছাত্রলীগ হলে পিকনিক করছে, এ বিষয়ে হল প্রশাসনকে কেউ কিছু জানায়নি। হলের সাধারণ শিক্ষার্থীরা কোনো পিকনিক করলে করতে পারে। কিন্তু রাজনৈতিক পরিচয়ে এ ধরনের অনুষ্ঠান করে কোনো ঝামেলা করতে দেয়া হবে না বলে জানান তিনি।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শিক্ষা
রাবিতে ছাত্রলীগের অন্যরকম চাঁদাবাজি
রাবির শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে বৈশাখী পিকনিকের নামে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ ওঠেছে। শনিবার থেকে আবাশিক শিক্ষার্থীদের কাছ থেকে এ চাঁদা আদায় শুরু হয়েছে।





