শিশুরা সৃজনশীল এবং নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করলে ভবিষ্যতে এসব শিশুরা দেশকে এবং দেশের মানুষকে সুখ, সমৃদ্ধি ও উন্নয়নের পথে পরিচালিত করবে।
এই লক্ষকে সামনে রেখে শুরু হয় কার্ডিফ স্কুলে সৃজনশীল চিত্রর্কম ও আইপিসি প্রদর্শণী। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী সৃজনশীল চিত্রকর্মের ও আইপিসি প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে কার্ডিফ স্কুলের ডিরেক্টর ও এ.জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে।
কার্ডিফ সবসময়ই সৃজনশীল শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি উদ্ধোধন কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর মুস্তাফিজুল হক বলেন, কার্ডিফ শিক্ষার্থীদের সৃজনশীল চিত্রকর্ম ও বিভিন্ন ধরণের প্রজেক্টের প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, আমাদের সবার উচিত শিক্ষার্থীদের হাতে- কলমে শিক্ষা দান করা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কার্ডিফ স্কুলের অধ্যাপক এ.এম.এম. খায়রুল বাশার সহ কার্ডিফের অন্যান্য শিক্ষক।
উল্লেখ্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেন এ সময় স্কুল প্রাঙ্গন সহ পুরো এলাকাজুড়ে এক মনোমুগ্ধকর মিলন মেলায় পরিনত হয়।
এসএম





