আগামী ২৮ মার্চ ১৭ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
এছাড়া স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যে ১৭ জেলায় পরীক্ষা হওয়ার কথা ছিলো সেগুলো হলো- ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ